, , ।
স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: নিখোঁজের ৩ দিনের মাথায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর সাদলাপাড়া এলাকার একটি ধানক্ষেতে মিলল রাব্বি হোসেন নামে ১৭ বছর বয়সী এক কিশোরের লাশ।
জানা যায়, রাব্বি হোসেন গত বৃহ¯পতিবার থেকে নিখোঁজ ছিল। অনেক চেষ্টা করেও পরিবার তাঁর কোন সন্ধান পাচ্ছিলেন না। এরপর শনিবার সকাল ৯ টার দিকে ক্ষেতলালের নশিরপুর মাঠে স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে ক্ষেতলাল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ নশিরপুর এলাকার হন্তনাবাদ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রাব্বি পাশ্ববর্তী বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম বলেন, নশিরপুর হন্তনাবাদ এলাকায় একটি ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামে। তার পরিবারের দাবি, গত বৃহ¯পতিবার থেকে সে নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি তবে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।