, , ।
স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রাম উপজেলা আমীরসহ দুটি পৌরসভা ও সাত ইউনিয়ন জামায়াতের আমীর নির্বাচন ও তাদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার বনপাড়ায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা নির্বাচন পরিচালক আব্দুল ওয়াহাব উপজেলা আমীর নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। এ সময় সহকারী নির্বাচন পরিচালক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে পৌর ও ইউনিয়ন আমীর নির্বাচন, ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সংগঠন সদস্যদের (রুকন) ভোটে উপজেলা আমীর পদে মাওলানা হাবিবুর রহমান, বড়াইগ্রাম পৌরসভা আমীর পদে অধ্যাপক শরীফুল ইসলাম এবং বনপাড়া পৌর আমীর পদে হুমায়ন কবীর নির্বাচিত হয়েছেন।
এছাড়া জোয়াড়ী ইউনিয়নে মাওলানা জাহাঙ্গীর আলম, বড়াইগ্রাম ইউনিয়নে মাষ্টার জয়নাল আবেদীন, জোনাইল ইউনিয়নে হাফেজ মাহবুব আলম, নগর ইউনিয়নে মাওলানা হাসিনুর রহমান, মাঝগাঁও ইউনিয়নে মাওলানা রেজাউল করিম খান, গোপালপুর ইউনিয়নে মোসাদ্দেক হোসেন ও চান্দাই ইউনিয়নে মাওলানা আনিসুর রহমান আমীর নির্বাচিত হয়েছেন।
পরে জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম উপজেলা আমীরসহ অন্যান্য নবনির্বাচিত আমীরদের শপথ বাক্য পাঠ করান।