সর্বশেষ সংবাদ :

ইকরা ইন্টারন্যাশনাল একাডেমিয়ার শিক্ষার্থীর অন্যন্য অর্জন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মহানগরীর উপশহর মোড়ে অবস্থিত ইকরা ইন্টারন্যাশনাল একাডেমিয়া প্রাইভেট সেন্টারের শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি ইংলিশ অলিম্পিয়াড ২০২৬ লন্ডনে গোল্ড মেডেলিস্ট হওয়ার পর এবার এমএফএইচ সাইন্স ক্লাব কর্তৃক আয়োজিত ন্যাশনাল ইংলিশ অলিম্পিয়াড ২০২৬ এ সিনিয়র লেভেলে ( ৯ম – ১২) শ্রেণী ক্যাটাগরিতে সারাদেশে একমাত্র চ্যাম্পিয়ন হয়েছেন।

জানা গেছে, এক হাজারের এর উপর শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছিলেন।
তিনি আগামী বছর জানুয়ারি মাসের ২২ – ২৫ তারিখ চায়নার বুহাইয়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় গ্লোবাল রাউন্ড প্রাইস গিভিং শিরিমণিতে অংশ নিবেন।

গতকাল শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ও সাংবাদিক শাহজাদা মিলন এ তথ্য জানান।
তিনি আরো জানান, বাংলাদেশ ইংলিশ অলিম্পিয়াড সিজন – ৫, জুনিয়র ক্যাটাগরিতে তাদের শিক্ষার্থী ফারহান আবিদ (৭ম শ্রেণী) গ্লোবাল ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশ নিতে আগামী বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার একই দিনে এই দুটি সুখবর জানতে পারেন তারা।
শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটি কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য তুলে ধরেন তিনি।

প্রতিষ্ঠানটির আরেক পরিচালক ও প্রধান প্রশিক্ষক বাদশা আলম জানান, এই প্রতিষ্ঠানটি শুরুর পর থেকে বিভিন্ন সাফল্য আসতে শুরু করেছে। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি শেখাতে। পরিশ্রম ছাড়া সাফল্য কখনোই ধরা দিবে না। তাই শিক্ষার্থীদের প্রতি ইংরেজিতে পারদর্শী হতে হলে প্রতিদিন চর্চা করার অনুরোধ জানান।
তিনি জানান এখানে কয়েকটি ক্যাটাগরিতে পড়াশোনা করানো হচ্ছে।
এখানে স্পোকেন ইংলিশে কিডস থেকে এম. এ পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে শেখানো হয়।
এছাড়াও ক্লাস ৪ থেকে ক্লাস ৭ম পর্যন্ত একাডেমিক ইংলিশ ও গণিত এখানে পড়ানো হচ্ছে অত্যন্ত স্বল্প খরচে। প্রতিটি ব্যাচে ২০ জন করে শিক্ষার্থী নেওয়া হচ্ছে।
শিক্ষার্থী দু’জন সাঈদ ইবনে ত্বাকি ও ফারহান আবিদ জানান, তারা প্রতিষ্ঠানে এসে এখানের শিক্ষকদের মধ্যে দেখতে পেয়েছেন শিক্ষার্থীদের শেখানোর অনেক চেষ্টা রয়েছে। একই সাথে আনন্দ সহকারে এখানে শেখানো হয় তাতে খুব সহজেই তাদের কাছে মনে হয়।
তারা সাফল্য কামনা করেন অত্র প্রতিষ্ঠানটির।

সানশাইন /শামি


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬ | সময়: ৭:০৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর