, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মাদক কোডিনযুক্ত ৫২ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৫২ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এসআরবি সূত্র জানায়, উদ্ধার করা মাদকের মালিককে শনাক্ত ও আটকের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তবে কাউকে পাওয়া যায়নি। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদক জব্দতালিকামূলে জব্দ করা হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর বাঘা থানায় মামলা হয়েছে। প্রাথমিকভাবে পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫। সংস্থাটি জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অস্ত্র, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।