সর্বশেষ সংবাদ :

যুবদল নেতা আশরাফুল হক আশরাফের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও শাহমখদুম থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল হক আশরাফ মারা গেছেন। সোমবার (১৬ নভেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আশরাফুল হক আশরাফ শহীদ জিয়া শিশু পার্কের সাবেক সুপারভাইজার ছিলেন। সোমবার বাদ আসর বিকেল সাড়ে ৪টায় শহীদ জিয়া শিশু পার্কে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান সুইট, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। সোমবার এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মরহুমের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর