সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে স্বপন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশন থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। স্বপন নলডাঙ্গা পৌরসভার আমিনুল ইসলাম মাষ্টারের ছেলে।
খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই আশিক সরকার ও সঙ্গীয় কনস্টেবল শাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যান। এ সময় ঘটনাস্থলে নলডাঙ্গা থানার নাইট ডিউটিতে থাকা এসআই মনসুর সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় ১০ নভেম্বর ২০২৬ তারিখে অপমৃত্যু মামলা নং-৫৪/২০২৬ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ