, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বুধবার সকালে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্টে সকল ঢাকা কোচ ও দূরপাল্লার শ্রমিকদের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নব-নির্বাচিত এই নেতৃত্ব রাজশাহী অঞ্চলের পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা, পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শ্রমিকদের কল্যাণে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করবে। তারা আরও আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্ব শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে যাত্রী সাধারণের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে নব-নির্বাচিত নেতৃবৃন্দের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।