, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে একটি সোঁতিজাল উচ্ছেদ করাসহ ৪০টি চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। এগুলোর আনুমানিক দাম সাড়ে তিন লাখ টাকা বলে জানা গেছে। মঙ্গলবার বিকালে উপজেলার চামটা বিলে এই ইউএনও লায়লা জানাতুল ফেরদৌস এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মুরাদ হোসেন প্রামানিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়াল নদীতে সোঁতিজাল ও চামটা বিলে চায়না দুয়ারী জাল বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় একটি সোঁতিজাল ও ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধমে সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, এসব জালের মালিক পাওয়া না যাওয়ায় তাদের বিরুদ্ধে দন্ডাদেশ দেয়া সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।