, , ।
স্পোর্টস রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসন,জেলা ক্রীড়া অফিস ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল বুধবার বিকেলে সাঁতার প্রশিক্ষন শিবিরের সমাপনী ও আরচ্যারি প্রতিযোগিতা অনুষ্টিত হয়। আরচ্যারী প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা দলীয়ভাবে জেলা ক্রীড়া অফিসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম। এর আগে তিনি বলেন খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। তবেই একজন উন্নতমানের খেলোযাড় হিসাবে দেশের মুখ উজ্জল করতে পারবে ও মাদক থেকে সরে থাকা লাগবে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য সাইফুদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোসাঃ আলফাতুন নেছা পুতুল, সহ-সভাপতি মোছাঃ রোকসানা বেগম, কোষাধ্যক্ষ মোছাঃ নার্গিস খাতুন, সদস্য মোসাঃ আশা মনি, মোসাঃ সুরাইয়া খাতুন , সদস্য আফরোজা আক্তার হাসিসহ অন্যরা উপস্থিত ছিলেন।অনুষ্টান সঞ্চলনা করেন আব্দুর রোকন মাসুম।