সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ৮০ পুরিয়া হেরোইনসহ আটক ২

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় ৮০ পুরিয়া হেরোইন সহ সুজন তালুকদার (৩১) ও শামীম হোসেন (৪০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হেরোইনের কাগজসহ মোট ওজন ৬ দশমিক ৪ গ্রাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর (সিংপাড়া) এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে সুজনের কাছ থেকে ৬০ পুরিয়া এবং শামীমের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত সুজন তালুকদার পূর্ব মাধনগর নওপাড়া এলাকার মৃত ইদুল তালুকদারের ছেলে এবং শামীম হোসেন একই এলাকার আফতাব সরদারের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে ১০ নভেম্বর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর