, , ।
স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজশাহীতে মোটরসাইকেল র্যালি ও পথসভা করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল-আমিনের উদ্যোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে পবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান। পথসভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, তা তারা চান না। বিভ্রান্তি ছড়িয়ে কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যেন দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তাঁরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে এ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চারঘাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব শামীম হোসেন, নওহাটা ছাত্রদলের সদস্য সচিব আহমেদ বিশ্বাস, দাউকান্দি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পিসহ রাজশাহী জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।