, , ।
ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুরু হতে যাচ্ছে ভোলাহাট পাবলিক ক্লাব আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট ’২৬। আগামী ২৫ নভেম্বর বুধবার (সম্ভব্য) থেকে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েনে আয়োজকেরা ।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী দলগুলোকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। খেলাগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। ৯ নভেম্বর থেকে ক্লাবের জার্সি দুজন শিশু শিক্ষার্থীর হাতে তুলে দিয়ে কাউনডাউন শুরু হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৮০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া খেলোয়াড়দের জন্য নির্ধারিত নিয়মাবলি ও শৃঙ্খলা মেনে প্রতিযোগিতায় অংশগ্রহণের নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি।
ভোলাহাট পাবলিক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন ও দেলোয়ার হোসেন বাবুল জানান, যুবসমাজকে মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, ভ্রাতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুবসমাজকে মাদক ও জুয়ার ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি টুর্নামেন্ট সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।