সর্বশেষ সংবাদ :

মোসাদ্দেকের আরেক সেঞ্চুরি, ড্র খুলনা-চট্টগ্রামের ম্যাচ

স্পোর্টস ডেস্ক: তাইবুর রহমানের ডাবল সেঞ্চুরি ও মোহাম্মদ মিঠুনের ১৮২ রানের পর শেষ পর্যন্ত ড্র হলো খুলনা ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচটি। ৬ রাউন্ড শেষে তিন জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে খুলনা। ৭ পয়েন্ট নিয়ে ঢাকা আছে দুইয়ে। এদিকে চট্টগ্রাম ও রংপুরের ড্রয়ের ম্যাচে ১৪৫ রানের ইনিংস খেলেছেন মিম মোসাদ্দেক। গতকালকের ২ উইকেটে ১৩০ রান নিয়ে আজ সকালে ব্যাটিংয়ে নামেন শামস নিলয় ও মোসাদ্দেক। দিনের শুরুতেই ফেরেন হাফ সেঞ্চুরিয়ান নিলয়। দারুণ ব্যাটিংয়ে ১৯৬ বলে সেঞ্চুরি করেন মোসাদ্দেক। তাকে সঙ্গ দেওয়া শিহাব পঞ্চাশ পূর্ণ করেন ৮৬ বলে।
শেষ বিকেলে মিম আউট হয়েছেন ৩১৭ বলে ১৪৫ রানে। রংপুর ৯ উইকেটে ৩১০ রান তোলার পর দুই দলই ড্র মেনে নেয়। চট্টগ্রামের হয়ে ইরফান হোসেন ও হাসান মুরাদ তিনটি করে উইকেট নিয়েছেন।
এদিকে, আরেক ম্যাচে খুলনার মাঠে গতকালকের ৭ উইকেটে ৪৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে আজ ৫১৩ রানে অলআউট হয়েছে খুলনা বিভাগ। শেখ পারভেজ জীবন ও সফর আলী মিলে ৮০ রানের জুটি গড়েন। ১১৬ বলে ৪৬ রান করে বিদায় নেন জীবন। তাকে সঙ্গ দেওয়া সফর অপরাজিত ছিলেন ২৯ রানে। শেষ পর্যন্ত ৫১৩ রানে অলআউট হয় খুলনা। প্রথম ইনিংসে দুই দলই সমান রান করায় কেউই লিড পায়নি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ঢাকাকে দারুণ শুরু এনে দেন আশিকুর রহমান শিবলী ও আনিসুল ইসলাম ইমন। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ৮১ রান। দারুণ ব্যাটিংয়ে ৭১ বলে হাফ সেঞ্চুরি করেছেন আশিকুর। তবে পঞ্চাশ ছোঁয়ার পরই থেমেছেন তিনি। পরে শেষ বিকেলে ড্র হয় ম্যাচটি।


প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬ | সময়: ৬:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর