, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর শিরোইন বাস টার্মিনাল প্রাঙ্গণে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এককালীন, কন্যাদান, শিক্ষা ভাতার নগদ অর্থ তুলে দেন পরিবারের হাতে।
সোমবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর সভাপতি মামুনুর রশিদ মামুন।
আরো উপস্থিত ছিলেন নজরুল ইসলাম হেলাল সাধারণ সম্পাদক রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, খন্দকার আব্দুস সোবহান সুমন সদস্য সচিব রাজশাহী হইতে বাস সমূহ এবং দৈনিন্দন কার্যক্রম পরিচালনা কমিটি রাজশাহী, সম্রাট হোসেন সাগর সদস্য সচিব রাজশাহী হইতে বাস সমূহ এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা কমিটি রাজশাহী সহ নবনির্বাচিত শ্রমিকবৃন্দরা উপস্থিত ছিলেন।