সর্বশেষ সংবাদ :

রাসিকের দুই কর্মচারীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

স্টাফ রিপোর্টার: মহানগরীর টিকাপাড়া নিবাসী রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবহন শাখার গাড়িচালক মো. মারুফ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এক শোক বার্তায় রাসিক প্রশাসক বলেন, পরিবহন শাখার গাড়িচালক মো. মারুফ হোসেনের মৃত্যুতে রাজশাহী সিটি কর্পোরেশন পরিবার একজন নিষ্ঠাবান কর্মীকে হারাল। রাসিক প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজশাহী সিটি করপোরেশনের পরিবহন শাখার গাড়িচালক মো. মারুফ হোসেন সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এদিকে, রাজশাহী সিটি করপোরেশনের ৭নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নকর্মী (ঝাড়ুদার) কিশোর কুমার দাসের মৃত্যুতেও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সোমবার এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, রাজশাহী মহানগরীর বেতিয়াপাড়া, রাজপাড়া এলাকার বাসিন্দা কিশোর কুমার দাস সোমবার সকাল ৬টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৫:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ