, , ।
মোহনপুর সংবাদদাতা: ধোপাঘাটা ডিগ্রী কলেজের সদ্য বিদায়ী প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডল সহ আরো চারজন শিক্ষক তৌহিদুর রহমান সহকারী অধ্যাপক ভূগোল, রেজাউল ইসলাম সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, প্রাণেশ কুমার চৌধুরী, প্রভাষক অর্থনীতি, ইদ্রিস আলী প্রদর্শক ভূগোলের বিদায় এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররাফ হোসেনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুল আখতার, উপাধ্যক্ষ অত্র কলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি মাহবুব আর রশিদ। কলেজের শিক্ষক-কর্মচারী, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় কলেজটি আজ একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর অবদান কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য তিনি ২ সেপ্টেম্বর ১৯৯৫ সালে এই কলেজে যোগদান করেন এবং ৬ নভেম্বর ২০২৬ তারিখে অবসর গ্রহণ করেন।
অন্যদিকে, নবদায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে কলেজের শিক্ষা, প্রশাসনিক ও সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ আবেগাপ্লুত কণ্ঠে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং কলেজের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
ধোপাঘাটা ডিগ্রী কলেজ পরিবারের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা এবং নবদায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।