সর্বশেষ সংবাদ :

তারেক রহমানের সরকার কৃষক বান্ধব সরকার: দুলু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় জাতীয় সংসদের হুইপ (নাটোর সদর ও নলডাঙ্গা) নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষক বান্ধব সরকার।
রবিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর ফার্মাস মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধাব অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন হুইপ দুলু। তিনি আরো বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে গুরুত্ব দিয়ে কৃষি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন। দেশের উন্নয়নে জাতিকে অবশ্যই কৃষি বান্ধব করে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনোয়ার জাহান, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর