সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবলের উদ্বোধন

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মরহুমা খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ নভেম্বর বিকেল ৪টায় উপজেলার ৫নং চামারী ইউনিয়নের বিলদহর উচ্চ বিদ্যালয় মাঠে বিলদহর ক্রীড়া সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে পাবনার চাটমোহর ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয় প্রতিপক্ষ গুরুদাসপুর ফুটবল একাদশ।
খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপির পক্ষে ৫নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নুর নবী ফারুক তারা।
এ সময় ৫নং চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হারুনর রশিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।


প্রকাশিত: November 6, 2026 | সময়: 5:11 am | সুমন শেখ