, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬’র সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, শ্রমিক-মালিক সম্পর্ককে একটা সুন্দর বোঝাপড়া থাকতে হবে। শ্রমিক, মালিক, সরকার একসঙ্গে টিম হয়ে কাজ করতে হবে। পরিবহন ব্যবসা করা একটা সংগ্রাম, এ সংগ্রামে মালিক-শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে করলে সহজ হয়, ভাল হয়। বুধবার রাজশাহীতে সড়ক পরিবহণ গ্রুপের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গার্মেন্টস’র মালিক বেশী। তাদের কর্মীরা দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। তাই দেশের আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে বিএনপি নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা রুখে দিতে হবে।
রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের নব-নির্বাচিত সভাপতি মাহবুবুর রশীদ শান্তনু’র সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী-৫’র সংসদ সদস্য নজরুল ইসলাম। সংগঠনের নির্বচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ ও সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।
অনুষ্ঠানে নির্বাচন বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো. ইমতিয়াজ মাসরুর আল আমীন। তিনি বলেন, আজকের নির্বাচিতদের বিপরীতে কারো বিরুপ মন্তব্য করার সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
অতিথি ছিলেন জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, নির্বাচনে আপিল বিভাগের চেয়ারম্যান এ্যাড. রইসুল ইসলাম এবং সহকারি রাকীব রায়হান ও আবু সাইদ, নির্বাচন কমিশনার মো. আলাউদ্দিন ও মো. আসাদুজ্জামান জনি। উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত সহ-সভাপতি মুরাদ হোসেন ও লতিফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর, জিল্লুর রহমান ও রাব্বী আহমেদ সজীব এবং কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য মজিবর রহমান, মো. শামসুজ্জামান মামুন, মো. শামসুল আলম আক্তার, মো. মনসুর রহমান, মো. শওকত আলী সেন্টু, মো. টারজেন আলী, মো. আব্দুল হাদিদ নবাব, মো. নজরুল ইসলাম সোহেল, মো. আবুল বাশার শেরেকুল, মো. সেলিম রেজা ছলিম, শ্রী সঞ্জয় কুমার হলদার, মো. নাসির উদ্দিন ও রায়হান মাহমুদ।