, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিসিকে অবস্থিত কিট্ ফাস্ট শো-রুম ও ফ্যাক্টরি পরিদর্শনে যান উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতি ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী। কিট্ ফাস্ট শো-রুম ও ফ্যাক্টরির এমডি আহমেদ মুক্কির আমন্ত্রণে তিনি এ পরিদর্শনে যান।
এখানে ডেক ওভেন হট এন্ড কুলিং সিস্টেম র্যাক ও শোকেস মিকচার মেশিনসহ বেকারি শিল্পে ব্যবহৃত বিভিন্ন মেশিন পাওয়া যায়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বেকারি মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, সহসভাপতি হাবিবুল আলম, যুগ্ম সম্পাদক চন্দন সরকারসহ অনেকেই।