আলোচনার সুযোগ রেখে পূর্বের আদেশ স্থগিত: ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার সোনামসজিদ বন্দরে ট্রাকপ্রবেশ অব্যাহত

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: আগামী ৪ নভেম্বর ভারতীয় কাস্টমস এবং ব্যবসায়ীদের সাথে আলোচনার সুযোগ দেয়ায় এবং বাংলাদেশ কাস্টমস বিভাগ পূর্বের আদেশ ¯’গিত করায় ভারতীয় ব্যবসায়ীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে বাংরাদেশে ট্রাক পাঠানো আরম্ভ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে ট্রাক প্রবেশ অব্যাহত রাখে।
এর আগে বৃহস্পতিবার দুপুর থেকে সোনামসজিদ ¯’লবন্দরে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রাখে ভারতীয় পক্ষ। মাদক চোরাচালান ঠেকাতে পণ্য খালাস না হওয়া পর্যন্ত চালকদের বন্দরে অব¯’ান করার নির্দেশ দেয়ার প্রতিবাদে ভারতের ট্রাক চালকরা এ উদ্যোগ নেয়।
বিষয়টি নিশ্চিত করেন সোনা মসজিদ বন্দর পরিচালনা কারী প্রতিষ্ঠান পানামা ভোট লিংক লিমিটেড এর অপারেশন ম্যানেজার কামাল হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সোনামসজিদ কাষ্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে ভারতের মহদীপুর ¯’লবন্দর থেকে বাংলাদেশের সোনা মসজিদ ¯’লবন্দরে একে একে প্রবেশ করে ৬৩টি পণ্যবাহী ট্রাক। এসব ট্রাকে বেশিরভাগই ছিল নারিকেল, পাথর সহ বিভিন্ন পণ্য। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরে আকস্মিকভাবে পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় কর্মরতদের কাজের গতি বেড়ে যায় এবং বন্দর পরিচালনা করতে হিমশিম খেতে হয়।
তিনি আরো জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি হলেও বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস এবং বন্দরের কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে সোনামসজিদ কাষ্টমস এর সহকারী কমিশনার আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠি সুত্রে জানা যায়, ভারতের মহদীপুর এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের দেয়া চিঠির প্রেক্ষিতে উভয় দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক রাখার স্বার্থে সাময়িকভাবে সোনামসজিদ কাস্টমসের নতুন নির্দেশনাটি ¯’গিত করে পূর্বের নিয়মে ভারতীয় ট্রাক চালকরা পণ্যবাহি ট্রাক বন্দরে রেখে ভারতে প্রবেশ করতে পারবে। এছাড়া মহদীপুর ল্যান্ড কাস্টমসের সুপারের দেয়া চিঠির প্রেক্ষিতে আগামী ৪ নভেম্বর পাসপোর্টধারি যাত্রীদের ব্যাগ এবং বাণিজ্যিক পণ্য ইস্যু নিয়ে সোনা মসজিদ শূন্য রেখায় এক যৌথ আলোচনার আয়োজন করা হয়েছে। ভারতীয় রপ্তানীকারক ও কাস্টমসের পৃথক আবেদনের প্রেক্ষিতে এবং আমদানি-রপ্তানি উভয় দেশের স্বাথে স্বাভাবিক রাখার জন্য আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ কাস্টমসের নতুন জারিকৃত নির্দেশনাটি ¯’গিত রাখা হয়েছে।


প্রকাশিত: October 31, 2026 | সময়: 7:00 am | সুমন শেখ