সর্বশেষ সংবাদ :

সান্তাহারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে মালশন শট-বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মালশন যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় ট্রাইব্রেকারে জাহিদ দ্যা কিংকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছাতনী একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তারুল হক মুক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ও সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কর্মকার।
ফাইনালে জাহিদ দ্যা কিং ও ছাতনী একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলার ফল নিষ্পত্তি না হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ২-০ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে ছাতনী একাদশ। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ছাতনী একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন। রানার্সআপ জাহিদ দ্যা কিং দলের হাতে তুলে দেওয়া হয় দুটি রাজহাঁস।
এ সময় উপজেলা যুবনেতা রুবেল আলী, সান্তাহার পৌর সাবেক ছাত্রনেতা দেবাশীষ গুপ্তাসহ টুর্নামেন্টের আয়োজক আবু সাঈদ সেতু, মাশফি, সৌরভ, হাসিব, টুটুল, মোহন, রাব্বী ও আতিক উপস্থিত ছিলেন। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


প্রকাশিত: October 25, 2026 | সময়: 6:33 am | সুমন শেখ