সর্বশেষ সংবাদ :

কুড়িগ্রামে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেলার ফুলবাড়ী থানা এলাকায় ডিবি কুড়িগ্রাম কতৃক মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ী থানাধীন কুটি চন্দ্র খানা গ্রামস্থ জনৈক আনছার আলীর বাঁশঝাড়ের সামনে গঙ্গারহাট হতে ফুলবাড়ীগামী পাকা রাস্তার উপর হতে ফুলবাড়ী কুটি চন্দখানা এলাকার মাদক কারবারি হাফিজুর রহমান (৪০) কে ১০০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।
অপরদিকে কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা সহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালের দিকে রৌমারী থানাধীন বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জনৈক জসির উদ্দিনের টং দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী পুলিশ সুপার রাসেল কবিরের নেতৃত্বে রৌমারী থানার জরুরি পার্টি অভিযানটি পরিচালনা করে।
অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের মোট তিন হাজার পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।


প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬ | সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর