সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বেসরকারি সংগঠন- নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি নুর ই আলম হোসেনের সভাপতিত্বে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব রাজস খান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন।
এ ছাড়া এতে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমএ ওহাব, জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম ও পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, এনসিপির জেলা আহবায়ক নূরুল হোসেন রঞ্জু, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহিন আলম, ট্রাফিক ইন্সপেক্টর আইনুল হোসেন ও জেলা যুবদলের সদস্য সচিব শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড় হয়ে পুনরায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়।


প্রকাশিত: October 23, 2026 | সময়: 5:30 am | সুমন শেখ

আরও খবর