সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতার লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার দুবলহাটির ইউনিয়নের বিভিন্ন এলাকায় নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিনের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণের সময় মাসুদ হাসান তুহিন বলেন, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।


প্রকাশিত: October 19, 2025 | সময়: 6:09 am | সুমন শেখ

আরও খবর