সর্বশেষ সংবাদ :

ডেঙ্গু প্রতিরোধে ডা: জাহাঙ্গীরের বিভিন্ন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: ভারী বৃষ্টির কারণে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনিতেই এই সময় সারা দেশে ডেঙ্গু ভয়াবাহ রূপ নিয়েছে। প্রতিদিন সারাদেশে প্রায় দুই হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীন বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছেন।
এরইধারাবাহিকতায় শুক্রবার (৯ অক্টোবর) রাজশাহী মহানগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকায় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে ও লিফলেট বিলি করে মহানগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করেন ডা: জাহাঙ্গীর। এসময় তিনি বলেন আমরা মশার আবাস গড়ার স্থানগুলোকে চিহ্নিত করি এবং ডেঙ্গু প্রতিরোধে সবাই সচেতন থাকতে হবে। আমাদের অসচেতনতাই ডেঙ্গুর প্রধান কারণ। আমরা জানি, প্রতি বছর এই সময় ডেঙ্গু ভয়াবহ রূপ নেয় এবং সারাদেশে অনেক মানুষ প্রাণ হারায়। তাই আমাদের অনেক অনেক বেশী সচেতন হতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধের সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগরীর সর্বস্তরের জনগণ।


প্রকাশিত: October 10, 2026 | সময়: 6:30 am | সুমন শেখ