সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে রেললাইনের পাশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বাসুদেবপুর রেল স্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কায় লাগে ঐ ব্যক্তির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেলওয়ের খালাসি শাহার আলী বিষয়টি তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন। নলডাঙ্গা থানার জরুরি দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর আব্দুল মালেক পুলিশ ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
সংবাদ পেয়ে রেলওয়ে (জিআরপি) শান্তাহার থানার এসআই মাহফুজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পোস্টমর্টেম ও আইনি প্রক্রিয়ার জন্য শান্তাহার জিআরপি থানায় নিয়ে যান। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন, নিহত ব্যক্তিটির আনুমানিক বয়স ৪০ ও তিনি একজন পুরুষ। নিহত ব্যক্তিটির এখনো পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।


প্রকাশিত: October 10, 2026 | সময়: 6:29 am | সুমন শেখ