আদালতের ১৪৪ ধারা জারি নলডাঙ্গা পৌরসভার মোড়ে ঘর নির্মাণ নিষেধাজ্ঞা

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পৌরসভার মোড়ে ঘর নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে আদালত ১৪৪ ধারা জারি করেছেন।
বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান, শিক্ষিকা আফরোজা খাতুন মিনু। তথ্যের ভিত্তিতে জানা যায়, নাটোর জেলা আদালতের অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আবুল হায়াত বিবাদী মোস্তফা ফিরোজ সহ আরো দুই জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। এছাড়াও নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে ঐ স্থানে শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
বাদী আফরোজা খাতুন জানান, আমার কেনা জায়গায় বিবাদী মোস্তফা ফিরোজ বেআইনি ভাবে জোরপূর্বক জবরদখল করে ঘর নির্মাণ করছে। আমি বাঁধা নিষেধ করলেও আমার কথা শুনছে না। আমি নিরুপায় হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও বিবাদী কাজ চলমান রেখেছে। আমি নলডাঙ্গা থানা পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
বিবাদী মোস্তফা ফিরোজ জানান, আমার কেনা বৈধ জায়গায় আমি কাজ করছি। আমার দলিল ও খাজনা খারিজ করা জায়গায় আমি কাজ করছি। কিন্তু ভূয়া দলিল দেখিয়ে আমাকে অসৎ উদ্দেশ্যে বাধা দেয়া হচ্ছে। আমি আদালতের ১৪৪ ধারার বিষয়টি অবগত হয়ে ঐ স্থানে কাজ বন্ধ রেখেছি।
এবিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার জাহান জানান, আদালতের আদেশ মানতে বাধ্য। কোন পক্ষ আদালতের আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: October 9, 2026 | সময়: 6:14 am | সুমন শেখ

আরও খবর