সর্বশেষ সংবাদ :

রাজশাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পের পুনরুজ্জীবনে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরাম এই দাবি জানিয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ফোরামের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রেশম শিল্প পুনরুজ্জীবনের দাবিগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী ও ঠাকুরগাঁও-এ অবস্থিত দুটি রেশম কারখানা পুরোদমে চালু করা; সব আঞ্চলিক কার্যালয়ের কার্যক্রম চালু করা; কারখানার হ্যান্ড লুমগুলো আধুনিকায়ন করা; রেশম গবেষণাগার ও ইনস্টিটিউট চালু করা; চাষিদের তুঁত চাষে উৎসাহিত করা; রাঙামাটি ও পঞ্চগড়ের পাজমা কেন্দ্র চালু করা; রাজশাহী রেশম বোর্ডের অধীন ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করা; রেশম বোর্ডে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া; ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনরায় কাজে লাগানো এবং রেশম বোর্ডের শোরুম আধুনিকায়ন।
জাতীয় রেশম শিল্প পর্যবেক্ষণ ফোরামের আহ্বায়ক প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্য সচিব কলামিস্ট শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবর্তনের নির্বাহী পরিচালক সাংবাদিক রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ প্রমুখ।


প্রকাশিত: September 21, 2026 | সময়: 3:21 am | সুমন শেখ