সর্বশেষ সংবাদ :

বয়োবৃদ্ধরা বোঝা নয়, পরিবারের ছায়া: ইউএনও শাম্মী আক্তার

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেছেন, বয়োবৃদ্ধরা বোঝা নয় বরং পরিবারের ছায়া। শুক্রবার বিকেলে উপজেলার মাধনগর রেলস্টেশন থেকে একজন বয়স্ক গুরুতর অসুস্থ ব্যক্তিকে উদ্ধার পরবর্তী সময়ে উপরোক্ত কথাগুলো বলেন, ইউএনও শাম্মী আক্তার। তিনি আরো বলেন, এই মানুষটিই হয়তো শেষ বয়সের শেষ আশ্রয়টুকুর আশায় তার যৌবনের সকল শক্তি সামর্থ দিয়ে সন্তানদের বড় করেছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসুস্থ ব্যক্তিটির বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায়। বর্তমানে অসুস্থ ঐ ব্যক্তিটিকে চিকিৎসার জন্য এ্যামবুলেন্স যোগে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


প্রকাশিত: September 20, 2026 | সময়: 3:46 am | সুমন শেখ