, , ।
স্টাফ রিপোর্টার: রোগির নাম বিবিজান (৬০)। বাড়ি চাঁপাই নবাব গঞ্জে। তিনি দীর্ঘদিন যাবত অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন। হাটু ক্ষয়ের মাত্রা খুব তীব্র পরিমানে ছিল। এরকম হাটু গুলো অনেকটা জাম হয়ে যায়, বেকে যায় এবং তীব্র ব্যাথা থাকে। এই পর্যায়ে গেলে হাটু বদলে ফেলাটাই হল আধুনিক চিকিৎসা। এই অত্যাধুনিক অপারেশন প্রথমবারের মত সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করা হল।
এই অপারেশনে অংশ নেন অত্র বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা আলমগীর হোসেন, ডা. মনোয়ার তারিক সাবু (সহযোগী অধ্যাপক), ডা. সফিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক), ডা. সাইদ আহমেদ (সহকারী অধ্যাপক), ডা. মাতিউল ইসলাম (সহযোগী অধ্যাপক), ডা. সালেহীন, এবং আরো কয়েকজন চিকিৎসক।
প্রফেসর আলমগীর হোসেন জানান, এই অপারেশনের ফলে রোগির হাটু আগের মত স্বাভাবিক হয়ে যাবে এবং তিনি চলাফেরা সব কিছু করতে পারবেন। শুধু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।
তিনি আরো জানান, এখন থেকে সরকারি হাসপাতালে এই অপারেশনের ধারা চলমান থাকবে এবং এর ফলে উত্তর বঙ্গের মানুষ ভীষণ ভাবে উপকৃত হবে এবং ঢাকা বা বিদেশ যাওয়ার কষ্ট লাঘব হবে।