সর্বশেষ সংবাদ :

শাহজাদপুরে বাড়িঘর ভাংচুর মারপিটে নারী ও শিশুসহ আহত ৫

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি নিরিহ পরিবারের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের বক্তব্যসুত্রে জানাযায়, উপজেলার হাবিবুল্লাহনগড় ইউনিয়নের ফরিদ পাঙ্গাসী গ্রামের নতুন মসজিদ সংলগ্ন মোক্তার হোসেনের পরিবারের সাথে পাশের বাড়ির আব্দুল লতিফের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এই বিরোধের জের ধরে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মৃত সকিমুদ্দিনের ছেলে আব্দুল লতিফের নেতৃত্বে তারই দুই ছেলে মিলন ও মিজানুর, মৃত রজব আলীর ছেলে হাফিজুল সহ আরো অজ্ঞাত কয়েকজন মিলে দেশীয় অস্ত্রেস্বস্ত্রে সজ্জিত হয়ে নিরিহ মোক্তার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, মারপিট ও টাকা চুরি করে। এসময় বাড়ির সিমানার বেড়ার টিন ভাংচুর করা হয়। বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতরে আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরে থাকা ২ লক্ষ টাকা চুরি করে।
এসময় তাদের মারপিটে বাড়িতে থাকা মহিলা ও শিশুসহ ৫ জন আহত হয়। আহতরা হলো চম্পা খাতুন, ইতি খাতুন, মোক্তার হোসেন, লিটন ও ৭ বছরের শিশু লিমন। দলবল নিয়ে একটি নিরিহ পরিবারের বাড়িঘর ভাংচুর, হামলা মারপিট করে নারী ও শিশুকে আহত করার ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসী। এঘটনায় মোক্তার হোসেন বাদি হয়ে আব্দুল লতিফ, মিলন, মিজান সহ ৫ জনের নাম উল্লেখ সহ আরো কয়েকজন অজ্ঞাতনামাকে বিবাদি করে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে আব্দুল লতিফের বক্তব্য চাওয়া হলে তিনি বলেন, তারা যে অভিযোগ করেছে সেটা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
এবিষয়ে, অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই কান্তি জানান, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: September 13, 2026 | সময়: 5:13 am | সুমন শেখ

আরও খবর