, , ।
স্টাফ রিপোর্টার: ‘সুস্বাস্থ্য আর যোগ্যতায় এগিয়ে রবো বিশ্বটায়’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর ‘দোলনচাঁপা অঞ্চল’ এর উদ্যোগে “শিশু শহীদ আব্দুল আহাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬” রবিবার সকাল ৮টায় ২রা আগস্ট রাজশাহী মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
যাদের আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ সালের ৩৬ জুলাইয়ের মাধ্যমে কালোর রেশ কেটে আলো পেয়েছি তাদের স্মরণে এ টুর্নামেন্ট আয়োজন করা হয়। সর্বকনিষ্ঠ “শহীদ আব্দুল আহাদ স্মৃতি টুর্নামেন্ট” এ মোট ৮টি দলের ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলায় জুলাই শিশু শহীদদের নামে টিমের নাম রাখা হয়।
উক্ত টুর্নামেন্টে রাজশাহী মহানগরী শাখার সিএসডি সম্পাদক ও দোলনচাঁপা অঞ্চলের পরিচালক নাহিদ হাসান রিফাতের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য আবু তাহের, কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী পরিচালক মোঃ আমানুল্লাহ এবং শাখার শিক্ষা-সাহিত্য সম্পাদক শেখ মুহাম্মদ আলমগীর, শাখা খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ওয়ালীউল্লাহ ওলি। উক্ত খেলায় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে অঞ্চলের সংগঠকগন উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অতিথিরা বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন বিকশিত হয় তাই নিয়মিত খেলাধূলা করা সবার জন্য প্রয়োজন। অতিথি আরো বলেন, খেলার সময় কাউকে শরীরে ইচ্ছেকৃত আঘাত দিয়ে বা কটু কথা বলে কষ্ট দেয়া যাবে না। একজন অপরজনের ভাই হয়ে সুস্থ ও সুন্দর ভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে হবে।
৮টি টিমের মধ্যে ফাইনাল রাউন্ডে শিশু শহীদ আনাস টিম বনাম শিশু শহীদ জাবির ইব্রাহিম টিম ৩-২ গোলে শিশু শহীদ আনাস টিম চ্যাম্পিয়ন ও শিশু শহীদ জাবির ইব্রাহিম টিম রানার্স আপ হয়।