সর্বশেষ সংবাদ :

বাগমারায় হত্যাচেষ্টা মামলার আসামীরা অধরা, উল্টো বাদীকে হুমকি

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার বাইগাছা বাজারে নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে আজিবুল হক (৫৫) এর উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় একইগ্রামের মুনসুর রহমানের ছেলে আব্দুল লতিফ নামের এক মাদকব্যবসায়ী ও তার দুই সহযোগী।
গত ২৭ জুলাইয়ের বাগমারা থানার ৩৪নং মামলা সুত্রে জানা যায় বিবাদী আব্দুল লতিফ ঐ এলাকায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রয় ও যুবকদেরকে মাদক সেবনে উৎসাহ প্রদান করে যুবসমাজকে নষ্ট করছিলো। এসব বিষয়ে আজিবুল হক যখন আব্দুল লতিফ কে এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ে বাধা নিষেধকে কেন্দ্র করে ২১ জুলাই রাত ১০টার দিকে বাইগাছা মোড়ে জনৈক আবুল ওয়াহেদের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর সুজনপালশা গ্রামের মুনছুর রহমানের ছেলে আব্দুল লতিফের সহযোগী হাফিজুল ইসলামের ছেলে হেলাল উদ্দিন (২৮), দেলখুসের ছেলে নোমান (২৮) লোহার রড ও হাতুড়ী দিয়ে আজিবুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তার কাছে থাকা ৪৫ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নেয়।
এসব বিষয়ে মামলার বাদীর ছেলে সাদ্দাম হোসেন বলেন লতিফ ও তার কয়েকজন সহযোগী কয়েকজন মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ট ৫-৭ গ্রামের সাধারণ লোকজন।
তাদেরকে কেউ মাদক ছাড়তে বললেই তাদের জীবনে নেমে আসে অন্ধকার, আমার বাবা তাদের মাদক ছাড়তে বলায় তারা আমার বাবাকে রাতের আধারে হত্যা করতে লেগেছিলো। পরে আমরা বাগমারা থানায় মামলা করলে উল্টো আবারো তারা আমাকে এবং আমার বাবাকে এবারে মেরে দুনিয়া থেকে তুলে দিয়ে লাশ গুম করে ফেলার হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ডিএম জহিরুল ইসলাম বলেন আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যেই আসামীদের ধরতে আমরা একাধিক জায়গায় অভিযান পরিচালনা করেছি। আশা করি দ্রুতই আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।


প্রকাশিত: August 1, 2026 | সময়: 4:00 am | সুমন শেখ

আরও খবর