সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে সংরক্ষিত নারী এমপির মত বিনিময়

বড়াইগ্রাম প্রতিনিধি: বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবে কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আন্না মিঞ্জ। রোববার বিকালে প্রেসক্লাব মিলনায়তনে তিনি প্রধান অতিথি হিসাবে সংবাদ কর্মীদের সাথে এ মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হকের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটির সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গমেজ, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মহসীন আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (ইত্তেফাক), সহ-সভাপতি হাসানুল বান্না উজ্জল (আমার দেশ), যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী (মানবকন্ঠ), কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মন্ডল (দেশ রুপান্তর), দপ্তর সম্পাদক সোহেল রানা (আমাদের সময়) ও সাংবাদিক আইনুল হক বক্তব্য রাখেন।
সভায় বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠন, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চারলেনে উন্নীত করণ, রাস্তাঘাট সংস্কার, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের জোড়ালো ভূমিকা রাখাসহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে তিনি এসব বিষয় মহান সংসদে তুলে ধরা সহ জনসাধারণের সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


প্রকাশিত: July 28, 2026 | সময়: 3:24 am | সুমন শেখ

আরও খবর