রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক হিন্দু ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৬ জুন রাত ১০টার দিকে কাকনহাট এলাকার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের ১০-১৫ জন বাসিন্দা কাকনহাট তদন্ত কেন্দ্রে গিয়ে মৌখিকভাবে অভিযোগ করেন যে, একই গ্রামের সুমন সরদার তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।
এ সময় অভিযোগকারীদের পরদিন গোদাগাড়ী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে বুধবার ১৭ জুন লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থানরত সুমন সরদারকে গ্রেপ্তার করে। তিনি রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের সুশীল সরদারের ছেলে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।