সর্বশেষ সংবাদ :

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: সাবেক রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মুন্ডুমালা কামিল মাদরাসা সভা কক্ষের হলরুমে পৌর বিএনপিও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপির আহব্বায়ক মোজ্জামেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহব্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান।
মুন্ডুমালা পৌর বিএনপির সদস্য সচিব আতাউর রহমান ও পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলবুল এর সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সরমজাই ইউপির চেয়াম্যান মোজ্জামেল খান ,উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম, উপজেলা যুব দলের সহ-সভাপতি শরিয়তুল্লাহ ,বাধাইড় ইউপির বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু সহ উপজেলার বিভিন্ন ইউপির ও পৌর এলাকার প্রায় ৫ শতাধিক বিএনপির নবীন প্রবীণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়্ াআত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


প্রকাশিত: জুন ৭, ২০২৬ | সময়: ৪:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর