, , ।
স্টাফ রিপোর্টার: “রপ্তানিমূখি প্রাণীসম্পদে গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ” এ শ্লোগানে সারাদেশের ন্যায় রাজশাহীর বিভিন্ন উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ প্রতিনিধি: জেলা প্রশাসন ও জেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজন সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা চত্ত্বরে ফিতা ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এসময় নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ জহুরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ৩০টি স্টল অংশ নেয়।
নাচোল: র্যালী শেষে উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আকিলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ অফিসার অহমেদ ইকবাল।
এছাড়া অন্যাদের মধ্যে উপস্থিত উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ ফারহানা নবী,নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, প্রকৌশলী সাধিকুল ইসলাম,পিআইও দুলাল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহানাজ খাতুন, নাচোল ইউপি চেয়ারম্যান উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলাইমান আলী, পল্লী বিদ্যুৎ নাচোল জোনের ডিজিএম গোলাম সোরোয়ার মুর্শেদ, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রানী সম্পদ দপ্তরের কর্মীবৃন্দ, গণমাধ্যম কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি। উপজেলা প্রাণী সম্পদ অফিসার অহমেদ ইকবাল জানান নাচোল পৌর এলাকার কন্যানগন গ্রামে সকাল ৮থেকে বেলা ১১টা পর্যন্ত ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্প ও কৃমিনাশক বিতরণ করা হয়। ২৮নভেম্বর হাটবাকইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্কুল ফিডিং কর্মসূচী ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট: জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হলে- ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। সার্কিট হাউস মাঠে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের জেলা প্রশাসক আল মামুন মিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্যে দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব প্রাণীসম্পদ প্রোগ্রাম অফিসার কল্পনা রায় জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ। উল্লেখ্য,জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলা সার্কিট হাউজ মাঠে সপ্তাহব্যাপী উন্নত জাতের ছাগল ও ভেড়ার প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
পাঁচবিবি: র্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ কাশপিয়া তাসরিন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী সভায় সভাপতিত্বে সভায়
এসময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, খাদ্য নিয়ন্ত্রক মোঃ অহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপির সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা জামায়াতের আমির মোঃ সুজাউল করিমসহ খামারিগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নলডাঙ্গা: সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইয়াচিন উর রহমান, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক এম এ হাফিজ, নলডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুল হাসান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন গৃহপালিত পশুর খামারি ও উদ্যোক্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আক্কেলপুর: উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আমিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার সাহা, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পৌর বিএনপি’র সভাপতি আফাজ উদ্দিন, বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি রাশেদুল আলম সবুজ সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ে খামারিরা। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রাণিসম্পদের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য দেওয়া হয়।
সিংড়া: অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি ও রপ্তানির উপযোগী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার খামারি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ধামইরহাট: উপজেলা পরিষদ চত্বর থেকে একটি রালি বের করে। রালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শামিম আখতার, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,ও বিভিন্ন খামারি প্রমুখ।
সাপাহার: উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সকাল সাড় ১০ টায় উপজেলা চত্ত্বর থেকে র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। রেলী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান টকি ও উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা প্রমুখ। এ সময় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালাই: উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনিরুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফয়সাল আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতাসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ এস এম শওগত। আলোচনায় সভায় বক্তরা বলেন, সমাজ ও অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান ব্যাপক ও বহুমুখী। এদেশের কৃষি খাত মুলত মিশ্র পদ্ধতি যেখানে কৃষকরা শষ্য চাষের পাশাপাশি গবাদি পশু-পাখি পালন করে থাকেন। জনগণের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের দুধ, মাংস ও ডিম উৎপাদনের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণিসস্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণী প্রদর্শনীর সকল স্টল পরিদর্শন করেন। এবং খামারের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বদলগাছী: আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রিপা রাণী। ভেটেরিনারি সার্জন ডাঃ নুশরাত জাহানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান। বক্তারা বলেন- প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন ও খামারিদের প্রশিক্ষণের বিকল্প নেই। নিরাপদ ও মানসম্মত দুধ, মাংস ও ডিম উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ খাতের উন্নয়নে খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা ও সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ ইমাম মোশারফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা।#
নিয়ামতপুর: সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ান সরদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শফিউল আলম, সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি জনি আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খামারিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ উন্নয়ন, গবাদিপশু পালন, খামারিদের সচেতনতা বৃদ্ধি, পশুর স্বাস্থ্যসেবা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল, নিয়ামতপুর, নওগাঁ।