বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় লাজেলা খাতুন (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গড়মাটি কলোনি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত লাজেলা খাতুন গড়মাটি গ্রামের মৃত আলী হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, লাজেলার পাশ্ববর্তী গড়মাটি ঘাট এলাকায় বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী ঠিকমত ভরনপোষণ না দেওয়ায় তিনি বাবার বাড়ি চলে আসেন। লাজেলা দুইটি শিশু সন্তান সহ নিজের জীবিকার প্রয়োজনে অন্যের জমিতে কাজ করতেন। মঙ্গলবার সকালে তিনি ঢেঁড়স তোলার উদ্দেশ্যে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রতগামী পিকআপ তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।