গোদাগাড়ীতে ইউএনও ইসরাত জাহানের সাথে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার গোদাগাড়ী: গোদাগাড়ী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় ছিলেন গোদাগাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের আহবায়ক সাইদুর রহমান, যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক, সদস্য সচিব হারুন অর রশিদ, সদস্য মতিউর রহমান মন্টু মহসিন আলি, আব্দুল লতিফ, আনজামান, ইসাহাক আলী, আলী আকবর, রবীন্দ্র নারায়ন, আবু হানিফ, কাবাজ উদ্দিন, একরামুল হক, আকমল হক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধারা নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইউএনও ইসরাত জাহান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতার এই বীর সন্তানদের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। তাদের সম্মান ও অধিকার রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।
তিনি আরও জানান, গোদাগাড়ী উপজেলার উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান। সৌজন্য সাক্ষাৎটি ছিল সৌহার্দপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত।


প্রকাশিত: মে ২০, ২০২৬ | সময়: ৫:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ