বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মাহির হোসেন (৩০), তিনি উপজেলার সিংড়া উজিরপুর গ্রামের মৃত এজাবুলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ১৬ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা এসআই সুজন সহ বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানায়, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।