সর্বশেষ সংবাদ :

জাবি ইয়েস গ্রুপের নতুন কমিটি গঠন

জাবি প্রতিনিধি:

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি নির্বাচন করা হয়।

নবগঠিত কমিটিতে টিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাদিকা আফরিন। ডেপুটি টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ফারুক হোসেন এবং লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান।

নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক এবং জাবি ইয়েস গ্রুপের সহকারী উপদেষ্টা অধ্যাপক তামান্না আজিজ তুলি ও টিআইবি’র সিভিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাজেদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলামিন খান /শামি


প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬ | সময়: ১১:০৮ অপরাহ্ণ | Daily Sunshine