সর্বশেষ সংবাদ :

বাঘায় ইউ.এন.ও.কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মনিগ্রাম বনাম বাঘা পৌরসভা

নুরুজ্জামান ,বাঘা :

রাজশাহীর বাঘা উপজেলায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ খেলায় আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। এর আগের দিন আড়ানী পৌর সভাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে বাঘা পৌরসভা ফুটবল একাদশ।

বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ খেলাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বাঘা উপজেলা পরিষদ।বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলার একটিতে দায়িত্ব পালন করেছেন পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী এবং অপরটিতে মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম।

খেলায় পরিচালকের দায়িত্বে ছিলেন-মমিনুল ইসলাম হিটলার, সহকারি পরিচালকের দায়িত্বে ছিলেন- সুজন মাহমুদ ও হানিফ ইকবাল। নিয়মিত ধারা বিবরণীতে রয়েছেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, বি কে রায় ও শাওন। রাজনৈতিক,সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক খেলার মাঠে স্থানীয়-বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন- উক্ত খেলার পরিচালনা কমিটির সভাপতি বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও আড়ানী পৌর সভার প্রশাসক সাবিহা সুলতানা ডলি, উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, উপজেলার বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সোনালী ব্যাংক বাঘা শাখার পিও মতিউর রহমান, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক সাবেক ফুটবলার আব্দুল লতিফ মিঞা,পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদের মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, বিএনপি নেতা শাহিন মন্ডল, সাবেক ফুটবলার আফাজ উদ্দীন,ঠিকাদার রবিউল ইসলাম প্রমুখ।

বাঘার কলেজ শিক্ষার্থী শান্ত ইসলাম ও আব্দুল রাজ্জাক জানান,মাঠজুড়ে বিভিন্ন শ্রেণী পেশার ক্রীড়ামোদি-সহ অগনিত তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর পরিবেশ আনন্দ যুগিয়েছে খেলোয়াড়দের। খেলা শেষে ম্যান-অব দ্যা ম্যাচ নির্বাচিত মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলের -গোল রক্ষক মজিবর রহমানকে পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়,গত মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল সাড়ে ৩টায় একই মাঠে অনুষ্ঠিত খেলায় আড়ানী ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করেন বাঘা পৌরসভা ফুটবল একাদশ। আয়োজকদের ঘোষনা অনুযায়ী আগমী ৫ নভেম্বর বিকেল ৩টায় একই মাঠে সমাপনী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই মুলত এই খেলা আয়োজনের মূল উদ্দেশ্য। তথ্য মতে, গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়।
উল্লেখ্য উপজেলার সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। প্রতিটি দলের মাঠ ফি ২০০০(দুই) হাজার টাকা। পুরস্কার ছাড়াও চ্যাম্পিয়ন দল নগদ ৩০,০০০/=(ত্রিশ) হাজার ও রানারআপ দল পাবে ২০,০০০/=(বিশ) হাজার টাকা।

সানশাইন /শামি


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫ | সময়: ৮:০৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর