সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 

শাহালাল ইসলাম, ডিজিটাল :

২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় খরিফ-২ মৌসুমে মাসকলাই ( জাত : বারি মাসকলাই-৩) কৃষি প্রণোদনার আওতায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এখানে প্রত্যেক কৃষকের মাঝে ৫ কেজি করে ২৫ শ কেজি মাসকলাই বীজ ও ১০ কেজি করে মোট ৫ হাজার কেজি ডিএপি সার ও ৫ কেজি করে মোট ২৫ শ কেজি এমওপি সার বিতরণ করা হয় ।

আজ ১১ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) সকাল ৯ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মাসকলাই প্রণোদনা গ্রহণকারী সকল চাষিরা।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ম ও পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি সম্প্রসারণ অফিসারগণ।

সভাপতির বক্তব্যে কৃষি অফিসার জনাব মরিয়ম আহমেদ বলেন, মাসকলাই অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ডাল ফসল। যেটার উৎপাদন খরচ ও রোগবালাই অনেক কম। মাসকলাই মাঠ ফসলের পাশাপাশি আমবাগানের পতিত জায়গায় চাষ করা হয় , এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কৃষকরা লাভবান হন।

সানশাইন /শামি


প্রকাশিত: September 11, 2025 | সময়: 1:47 pm | Daily Sunshine

আরও খবর