সর্বশেষ সংবাদ :

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: নুর ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: নুর ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩১আগষ্ট) বিকেলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ জিমনেসিয়াম হল রুমে অবসরজনিত কারনে ঐ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

 

 

এসময় তিনি বক্তব্যের মাধ্যমে চাকরি জীবনের কিছু স্মৃতিচারণ করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো: তরিকুল আলম (অতি:সচিব)।

 

 

এসময় উপস্থিত ছিলেন অতি:প্রধান প্রকৌশলী মো: শামসুল হোদা, অতি:প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব নীলুফা সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহীদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, কর্তৃপক্ষের সদর দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হতে বিদায় কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: August 31, 2025 | সময়: 7:29 pm | Daily Sunshine