বাগমারা উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের ১৫ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৫৯১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত বাজেট উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১৫ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৫৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত ২০২৪-২৫ অর্থ বছরে বাজেটের পরিমান ছিল ১৪ কোটি ২১ লক্ষ ৯ হাজার ১২৭ টাকা। চলতি বছরে ১০ কোটি ১৮ লক্ষ ৮৫ হাজার ৬৩৩ টাকা উদ্বৃত্ত রেখে আগামী অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে উম্মুক্ত বাজেট আলোচনা সভায় অংশ গ্রহন মূলক বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ সেকেন্দার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কাচারী কোয়ালীপাড়া ইউনয়িন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোশারফ হোসেন, আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম শাফি, গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, মৎস্য অফিসার আকতারুজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম জাহিদুল ইসলাম, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে আগামী অর্থ বছরের জন্য ১৫ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৫৯১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।


প্রকাশিত: জুলাই ১, ২০২৫ | সময়: ৪:২২ পূর্বাহ্ণ | সুমন শেখ