সর্বশেষ সংবাদ :

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার এহ্সানুর রহমান ভূইয়া, নওগাঁ সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। পরে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: February 26, 2025 | সময়: 7:12 am | সুমন শেখ