, , ।
জয়পুরহাট প্রতিনিধি: ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষ্যে জয়পুরহাটে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আকর্ষণীয় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই।’ – এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় শহরের স্থানীয় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের শহীদ মিনার মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হামিদুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ নৃত্যানুষ্ঠানে ঢাকা ও জয়পুরহাট জেলার মোট ১৪টি দল অংশগ্রহণ করে।