সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

মহাদেবপুর প্রতিনিধি:

অর্থনৈতিক শুমারি মারি ২০২৪ উপলক্ষে মহাদেবপুর উপজেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। দীর্ঘদিন মহাদেবপুর উপজেলা পরিসংখ্যান অফিসারের পদ ফাঁকা থাকায় মান্দা উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ শাহরিয়ার আলম শুভ সদস্য সচিবের বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খোরশেদ ইসলাম, উপজেলা মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু ,ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র, হাতুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, খাজুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দিন, মহাদেপুর প্রেস ক্লাবের সিনিয়র-সহ সভাপতি সাংবাদিক লিয়াকত আলী বাবলু, সাংবাদিক শাখাওয়াত হোসেন প্রমুখ।

 

উল্লেখ্য যে, অর্থনৈতিক শুমারি ২০২৪ ফলপ্রসু করার লক্ষ্যে অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে নতুন করে গণনাকারী ও সুপারভাইজার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।


প্রকাশিত: November 19, 2024 | সময়: 12:27 pm | Daily Sunshine