জয়পুরহাটে দুই শহীদ পরিবারের সাথে ডিসির সাক্ষাৎ ও সহায়তা দান

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজ শিক্ষার্থী শহীদ নজিবুল সরকার বিশাল ও অটোরিকশা চালক মেহেদির পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নগদ অর্থ সহায়তা সহ উপহার প্রদান করেছেন নবাগত জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে গিয়ে জেলার প্রথম শহীদ বিশালের মা বাবার সাথে সাক্ষাৎ করে তাদের হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা সহ ব্যবহার যোগ্য কাপড় ও ফলমূল তুলে দেন।
পরে তিনি জয়পুরহাট শহরের শেখপাড়ায় গিয়ে নিহত অটো রিক্সাচালক মেহেদীর স্ত্রী ও স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা ও ব্যবহার যোগ্য কাপড় সহ বিভিন্ন ফলমূল প্রদান করেন।
এ সময় তার সাথে এনডিসি আব্দুল্লাহ আল মাহবুব, উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পাঁচবিবি সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪ | সময়: ৫:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ